ক্যাম্পেইন

একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলুন

ছওয়াব ফাউন্ডেশন বিশ্বাস করে, আর্থিক কষ্টের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে যাওয়া উচিত নয়। আমাদের শিক্ষাবৃত্তি কর্মসূচির মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের মর্যাদা, আত্মবিশ্বাস ও আশা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা হয়। শিক্ষা শুধু একজন শিক্ষার্থীর জীবনই বদলায় না—বদলে দেয় পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ।

৳২,৬৭,১০০
সংগৃহীত
৳১২,০০,০০০
লক্ষ্য
২২%
অগ্রগতি
৳৯,৩২,৯০০
বাকি প্রয়োজন

জ্ঞান অর্জন এবং শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে সহায়তা করা ইসলামে অত্যন্ত সওয়াবের কাজ।

আপনি যখন একজন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষায় সহায়তা করবেন, তখন তা সদকায়ে জারিয়াহ হয়ে ওঠে—যার সওয়াব ওই শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্য, সেবা এবং দেশের কল্যাণের মাধ্যমে জারি থাকবে।

বাংলাদেশজুড়ে অনেক অসচ্ছল মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক কষ্টের সাথে লড়াই করেও পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছেন।

ছওয়াব ফাউন্ডেশনে আমরা বিশ্বাস করি যে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়।

আমাদের শিক্ষাবৃত্তি কর্মসূচির মাধ্যমে আমরা অসচ্ছল যোগ্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মর্যাদার সাথে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করি।

শিক্ষা শুধু একজন শিক্ষার্থীর জীবনই পরিবর্তন করে না, এটি পুরো পরিবার ও দেশের ভবিষ্যৎ বদলে দেয়।

একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলুন ছবি 1
একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলুন ছবি 2

বৃত্তির কাঠামো:

একজন শিক্ষার্থীর জন্য বৃত্তির প্যাকেজটি নিম্নরূপ:

মাসিক বৃত্তি প্রতি শিক্ষার্থী

৩,০০০ টাকা

বার্ষিক বৃত্তি প্রতি শিক্ষার্থী

৩৬,০০০ টাকা

৩০ মাসের পূর্ণাঙ্গ বৃত্তি

৯০,০০০ টাকা

এই বৃত্তি শিক্ষার্থীদের টিউশন ফি, বইপত্র কেনা, থাকা-খাওয়া, যাতায়াত এবং অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ বহন করতে সাহায্য করে।

আপনার দান যেভাবে ভবিষ্যৎ গড়ে:

আপনি নিচে বর্ণিত সুযোগগুলোর মাধ্যমে যেকোনো একজন শিক্ষার্থীকে স্পন্সর করতে পারেন:

মাসিক ভিত্তিতে একজন শিক্ষার্থীকে

বার্ষিক ভিত্তিতে একজন শিক্ষার্থীকে

৩০ মাসের পূর্ণাঙ্গ কোর্সের জন্য একজনকে

আপনার সামর্থ্য অনুযায়ী একাধিক শিক্ষার্থীকে

আপনি আপনার পছন্দের বিভাগেও স্পন্সর করতে পারেন:

মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী

ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষার্থী

যেকোনো নির্দিষ্ট বিভাগ বা অনুষদ

আপনার নিজ জেলা, থানা বা গ্রামের শিক্ষার্থী

যেকোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান

এটি আপনার অনুদানকে ব্যক্তিগত ও অত্যন্ত অর্থবহ করে তোলে। আপনার স্পন্সরশিপ একজন মেধাবী শিক্ষার্থীকে ক্লাসে টিকে থাকতে, ডিগ্রি শেষ করতে, পরিবারের পাশে দাঁড়াতে এবং ভবিষ্যতে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা যোগ্য নেতা হয়ে উঠতে সাহায্য করবে।

এটি শুধু বৃত্তি নয়, এটি উপকারী জ্ঞান, মর্যাদা ও উম্মাহর ভবিষ্যতে বিনিয়োগ।

আসুন, আপনার সদকা, যাকাত বা শিক্ষা খাতের দান একজন যোগ্য শিক্ষার্থীর সাফল্যের পথে আলো হয়ে উঠুক।

ছওয়াব ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করুন:

  • ওয়েবসাইট: www.sawabfoundation.org.bd
  • অনুদান প্রদান করুন: বিকাশ / নগদ (মার্চেন্ট): 01880078510
  • যোগাযোগ: +880 1880-078515

এই উদ্যোগে যুক্ত হোন

এই ক্যাম্পেইনের লক্ষ্য পূরণে আপনার সহায়তা সরাসরি প্রভাব তৈরি করবে।

৳২,৬৭,১০০
সংগৃহীত
৳১২,০০,০০০
লক্ষ্য
২২%
অগ্রগতি
সব ক্যাম্পেইন দেখুন
২২%
অগ্রগতি